News71.com
 Bangladesh
 31 Aug 16, 03:21 PM
 277           
 0
 31 Aug 16, 03:21 PM

২০১৮ সালে বাংলাদেশে তৃতীয় এসিডি সম্মেলন ।।

২০১৮ সালে বাংলাদেশে তৃতীয় এসিডি সম্মেলন ।।

নিউজ ডেস্কঃ এশীয় সহযোগিতা সংলাপের (এসিডি) তৃতীয় পর্যটন বিষয়ক মন্ত্রিপর্যায়ের বৈঠক ২০১৮ সালে বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ২৯ ও ৩০ আগস্ট ইরানের তিবরিজে অনুষ্ঠিত প্রথম মন্ত্রীপর্যায়ের বৈঠকে সর্বসম্মতিক্রমে দ্বিতীয় বৈঠক কম্বোডিয়ায় ও তৃতীয় বৈঠক বাংলাদেশে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয় । বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সম্মেলনে তিন সদস্য বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

উক্ত সম্মেলনে এশিয়ার দেশসমূহের মন্ত্রী, সচিব, উচ্চপর্যায়ের কর্মকর্তা ও এর সাথে সংশ্লিষ্টরা অংশ নিয়েছেন।

রাশেদ খান মেনন বৈঠকে বলেন, পর্যটন এখন আর নিছক দেশ দেখা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। পর্যটনের মাধ্যমে এশিয়ার দেশসমূহ পারস্পরিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে এবং বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাই দেশে দেশে হেলথ ট্যুরিজম, এডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্পোর্টস ট্যুরিজম ও রিলিজিয়ন ট্যুরিজমসহ পর্যটন এক ভিন্ন মাত্রা পেয়েছে। আমাদেরকে এ সুযোগ কাজে লাগাতে হবে। বাংলাদেশ পর্যটকদের অনুপম আথিতেয়তায় বরণ করতে নিজেকে নতুনভাবে সাজাচ্ছে এবং ঘোষণা করেছে ‘লাইফ হ্যাপেন্স হিয়ার’। তিনি বাংলার রূপ দেখতে সকলকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান।

সম্মেলনের পাশাপাশি সাইডলাইনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃবৃন্দ ইরানের ভাইস প্রেসিডেন্ট, আজারবাইজানের গভর্নর, তিবরিজের মেয়রসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন।

এর আগে ২০১৭ সালের ওআইসির পর্যটন বিষয়ক সম্মেলন এবং আগামী বছর জাতিসংঘের পর্যটন বিষয়ক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন