News71.com
 Bangladesh
 31 Aug 16, 11:15 AM
 377           
 0
 31 Aug 16, 11:15 AM

পার্বতীপুরে এএসআইসহ দুই পুলিশ প্রত্যাহার  ।।

পার্বতীপুরে এএসআইসহ দুই পুলিশ প্রত্যাহার  ।।

নিউজ ডেস্কঃ অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে থানার এএসআই বিষ্ণু চন্দ্র বর্মণ (৩৩) ও পুলিশ সদস্য ফেরাজুল ইসলামকে (৩০) প্রত্যাহার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে তাদেরকে তাৎক্ষণিকভাবে সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়। প্রত্যাহারকৃত এএসআই বিষ্ণু চন্দ্র বর্মনের বাড়ি কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় এবং পুলিশ সদস্য ফেরাজুল ইসলামের বাড়ী নীলফামারীর সৈয়দপুর উপজেলায়।

জানা গেছে, পার্বতীপুর শহরের বাবুপাড়া মহল্লার রেল হাসপাতালের আবাসিক কোয়ার্টারে সস্ত্রীক বসবাস করে আসছিলেন পুলিশ সদস্য ফেরাজুল ইসলাম। এলাকার লোকজন জানান, পারিবারিক কলহের জের ধরে মঙ্গলবার সকালে স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন ফেরাজুল। দুপুর ১টার দিকে স্ত্রীর অসুস্থতার কথা বলে তিনি পাশের ধুপিপাড়া মহল্লার পূর্বপরিচিত এক তরুণীকে (১৯) তার বাসায় ডেকে পাঠান। এ সময় স্ত্রীর অনুপস্থিতির সুযোগে ওই তরুণীর সঙ্গে অসামাজিক কাজে লিপ্ত হন ফেরাজুল।

ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী বাসাটি ঘেরাও করে ওই তরুণীসহ দুই পুলিশকে আটক করে গণপিটুনি দেয়। এ সময় উত্তেজিত জনতা ফেরাজুলের বাসার আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করে। একপর্যায়ে ফেরাজুল পালিয়ে যেতে সক্ষম হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তরুণী ও মোটরসাইকেলসহ বিষ্ণু চন্দ্র বর্মণকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

পার্বতীপুর জিআরপি থানার দায়িত্বপ্রাপ্ত ওসি আ. সালাম জানান, ঘটনার পরপরই বিষয়টি সৈয়দপুর রেলওয়ে জেলার পুলিশ সুপার সিদ্দিকি তাঞ্জিলুর রহমানকে জানানো হলে তাৎক্ষণিকভাবে এএসআই বিষ্ণু চন্দ্র বর্মণ ও পুলিশ সদস্য ফেরাজুল ইসলামকে সৈয়দপুর জিআরপি জেলা পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়। তিনি জানান, পরে তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন