News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:31 PM
 310           
 0
 30 Aug 16, 10:31 PM

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি ।। ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ১

চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি ।। ৫ লাখ টাকার জাল নোটসহ আটক ১

 

নিউজ ডেস্কঃ কুমিল্লার চান্দিনায় পাঁচ লাখ টাকার জাল নোটসহ জিয়াউল হাসান (৪৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার তীরচর এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির এস আই মনিরুল ইসলাম জানান, যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে জিয়াউল হাসানকে আটক করা হয়। এ সময় কাছ থেকে ৭২টি এক হাজার টাকা ও ৯০০টি পাঁচশ’টাকার জাল নোটসহ মোট পাঁচ লাখ ২২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। জিয়াউল ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার বাসবুনিয়া গ্রামের খোরশেদ আলী হাওলাদারের ছেলে। তিনি জাল টাকা পাচার ও সরবরাহ করার সঙ্গে জড়িত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন