News71.com
 Bangladesh
 30 Aug 16, 08:41 PM
 313           
 0
 30 Aug 16, 08:41 PM

রেডিওতে রিভিউ খারিজের রায় শুনেছেন মীর কাসেম আলী ।।

রেডিওতে রিভিউ খারিজের রায় শুনেছেন মীর কাসেম আলী ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মীর কাসেম আলী রিভিউ আবেদন খারিজের রায় শুনেছেন। রায় শোনার পর তাকে বিমর্ষ দেখা গেছে। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর জেলার নাশির আহমেদ এর সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ১০টার দিকে মীর কাসেম আলী তার রিভিউ আবেদন সুপ্রীম কোর্টের আপিল বিভাগ কর্তৃক খারিজ হওয়ার রায় তার সাথে থাকা রেডিওর মাধ্যমে শুনেছেন।

জেলার মো. নাশির আহমেদ বলেন, কারাগারে বন্দিরা চাইলে এক ব্যান্ডের রেডিও রাখতে পারেন। সেই রেডিওতেই কাসেম সকালে রায়ের খবর জেনেছেন। আগে তাকে বেশ শক্ত দেখা গেলেও রায় শোনার পর অনেকটা নার্ভাস মনে হয়েছে।

তিনি বলেন, রায়ের অনুলিপি হাতে পেলে নিয়ম অনুযায়ী তারা আসামিকে তা পড়ে শোনাবেন।

উল্লেখ্য- মঙ্গলবার মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামায়াতের নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদন্ড বহাল রাখেন আপিল বিভাগ। এর আগে গত ২৬ জুলাই মঙ্গলবার দুপুর ১২টার দিকে মীর কাসেম আলী ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কারাগার-২ এ স্থানান্তরিত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন