News71.com
 Bangladesh
 30 Aug 16, 08:35 PM
 306           
 0
 30 Aug 16, 08:35 PM

মিরপুরে নাশকতার চেষ্টাকালে জামায়াত-শিবিরের নয়জন আটক ।।

মিরপুরে নাশকতার চেষ্টাকালে জামায়াত-শিবিরের নয়জন আটক ।।

নিউজ ডেস্কঃ যুদ্ধাপরাধের অভিযোগে দিণ্ডত জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন (রিভিউ) খারিজ হয়ে যাওয়ার পর নাশকতা চেষ্টাকালে রাজধানীর মিরপুর থেকে ৯ জনকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মধ্যে জামায়াত, শিবির ও ছাত্রী সংস্থার সদস্য রয়েছে।

মিরপুর থানা পুলিশ জানায়, যুদ্ধধাপরাধী মীর কাসেম আলীর ফাঁসির রায় বহাল থাকার খবরে মিরপুরের বিভিন্ন এলাকায় জামায়াত, শিবির ও ছাত্রী সংস্থার নেতাকর্মীরা নাশকতার প্রস্তুতি নেয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পেরে পুলিশ সর্তক হয়ে নজরদারী বাড়ায়। এসময় নাশকতার প্রস্তুতিকালে বিভিন্ন সড়ক থেকে ধাওয়া দিয়ে ৯ জনকে আটক করলে অপর নেতাকর্মীরা পালিয়ে যায়।

মিরপুর থানার ডিউটি অফিসার আব্দুল হাকিম জানান, আটক ৯ জনের মধ্যে প্রকৌশলী শহীদুল্লাহ, সিরাজুল ইসলাম, কাশেম আলী, সাইফুল ও ফাহিমা নামের এক তরুণী রয়েছেন। অপর চারজনের নাম নিশ্চিত করতে পারেন নি পুলিশের এ কর্মকর্তা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন