
নিউজ ডেস্কঃ দলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১০টায় খালেদা জিয়া দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে শেরেবাংলা নগরে জিয়ার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। আজ মঙ্গলবার বিএনপির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এছাড়া বিএনপি’র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার বেলা ২টায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আলোচনা সভায় বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও দেশের বরেণ্য ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে যথাসময়ে আলোচনা সভা ও পুস্পার্ঘ্য অর্পণ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এছাড়াও সারাদেশে মহানগর, জেলা, থানা/উপজেলা, পৌরসভা ও সব ইউনিটে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি যথাযথভাবে পালনের জন্য দলীয় সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহ্বান জানিয়েছেন।