News71.com
 Bangladesh
 30 Aug 16, 08:24 PM
 276           
 0
 30 Aug 16, 08:24 PM

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ৪০ ।।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের নেতাকর্মীসহ আটক ৪০ ।।

 

নিউজ ডেস্কঃ সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ অভিযানে জামায়াত-শিবিরের এক নেতা ও ৪ কর্মীসহ ৪০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গতকাল সন্ধ্যা থেকে আজ দুপুর পর্যন্ত জেলার ৮টি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ১৭ জন, কলারোয়া থানা থেকে ০৬ জন, তালা থানা থেকে ০৫ জন, কালিগঞ্জ থানা থেকে ০৪ জন, শ্যামনগর থানা থেকে ০৪ জন, আশাশুনি থানা থেকে ০২ জন, দেবহাটা থানা থেকে ০১ জন ও পাটকেলঘাটা থানা থেকে ০১ জনকে আটক করা হয় ।

এ বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন