News71.com
 Bangladesh
 30 Aug 16, 06:35 PM
 287           
 0
 30 Aug 16, 06:35 PM

কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ।।

কুষ্টিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে  প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ।।

নিউজ ডেস্কঃ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ার অভিযোগে কুষ্টিয়ার কুমারখালীতে স্থানীয় এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।

আজ বিকেল সাড়ে ৪টার উপজেলার সদকী ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার মোস্তাফিজুর রহমান তুহিনকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের বানিকান্দি গ্রামের মাজেদের ছেলে ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান জানান, তুহিন নিজের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করে পোস্ট দিয়েছেন এমন সংবাদের ভিত্তিতে বিকেলে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়।

পুলিশের পক্ষ থেকে ফেসবুক আইডি চিহ্নিত করতে ঢাকায় জানানো হয়েছে। তদন্তে দোষী হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি ।

এদিকে, বিএনপি নেতা তুহিন গত ২ই আগস্ট কুমারখালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডিতে তিনি অভিযোগ করেন, তার নামে ভুয়া ফেসবুক আইডি তৈরি করে নানা প্রচারণা চালানো হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন