News71.com
 Bangladesh
 30 Aug 16, 06:22 PM
 347           
 0
 30 Aug 16, 06:22 PM

চট্টগ্রামে জালনোট সহ দম্পতি গ্রেফতার।।

চট্টগ্রামে জালনোট সহ দম্পতি গ্রেফতার।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রাম নগরীতে বিশেষ অভিযান চালিয়ে স্ত্রীসহ জাল নোট সিন্ডিকেটের মূল হোতা জসিমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তার বাসা থেকে আড়াই লক্ষ টাকার জাল নোট উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন: মো. জসিম উদ্দিন (৩২) ও তার স্ত্রী বিবি তাসলিমা আক্তার শিল্পী (২৬)। জসিম বোয়ালখালি পশ্চিম গুমদণ্ডির মৃত সোনা মিয়ার ছেলে।

গতকাল সোমবার (২৯ আগস্ট) গভীর রাতে হালিশহর থানার বসুন্ধরা আবাসিকের ১ নম্বর রোডে বসুন্ধরা টাওয়ারের পঞ্চম তলার বি ফ্ল্যাটে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের জনসংযোগ শাখার এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম অঞ্চলের জাল নোট ব্যবসার মূল হোতা জসিম ও তার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ২৬০টি ১০০০ টাকার জাল নোট অর্থাৎ ২ লক্ষ ৬০ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া ৭টি মোবাইল সেটও জব্দ করা হয়।

আরো জানা যায়, গ্রেপ্তারকৃত দুজনই খুলশী থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। তবে তাদের বিরুদ্ধে হালিশহর থানায় মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন