
নিউজ ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ আগামীকাল ৬ দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যাচ্ছেন ।
আজ এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, আগামীকাল বেলা ১২ টা ১৫ মিনিটে এমএইচ-১০৩ বিমানযোগে মালয়েশিয়ার উদ্দেশ্যে হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি। এ সময় তার সফর সঙ্গী হিসেবে থাকবেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর মোঃ খালেদ আখতার (অবঃ)। সফর শেষে আগামী ৫ ই সেপ্টেম্বর দেশে ফিরবেন এরশাদ ।