News71.com
 Bangladesh
 30 Aug 16, 06:04 PM
 270           
 0
 30 Aug 16, 06:04 PM

কলাপাড়ায় ৩০ কেজি মানুষখেকো পিরানহা মাছ জব্দ।।

কলাপাড়ায় ৩০ কেজি মানুষখেকো পিরানহা মাছ জব্দ।।

নিউজ ডেস্কঃ পটুয়াখালীর কলাপাড়ায় অবাধে বিক্রি হচ্ছে নিষিদ্ধ মানুষখেকো পিরানহা মাছ। মৎস্য অধিদপ্তর থেকে এ মাছ উৎপাদন, চাষ ও বিক্রি নিষিদ্ধ থাকলেও একশ্রেণির অসাধু বিক্রেতা সুস্বাদু সামুদ্রিক মাছ বলে বাজারে বিক্রি করছে পিরানহা।

আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে পৌর শহরের চৌ-রাস্তা এলাকার মাছ বাজারে বিক্রির সময় প্রায় ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করে উপজেলা মৎস্য কর্মকর্তা। তবে আভিযানে টের পেয়ে বিক্রেতা পালিয়ে যায় বলে জানা গেছে।

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো.কামরুল ইসলাম বলেন, নিয়মিত মাছ বাজার মনিটরিংয়ের সময় এ মাছ চোখে পড়ে। এরপর জব্দকৃত মাছ গুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন