
কুমিল্লা প্রতিনিধি: দলবল সহ সোমবার কুমিল্লা মেঘনা উপজেলা চত্বরে দিনভর দফায় দফায় মারামারি করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম ও লুটেরচর ইউপি চেয়ারম্যান সানাউল্লা শিকদার।এ সময় কমপক্ষে ১০ জন আহত হয় তার মধ্যে ৩ জন গুরুতর।
জানাযায়,সোমবার মেঘনা উপজেলার ৮ ইউনিয়নে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অস্থায়ী গরুর বাজারের সিডিউল জমার শেষদিন ছিল।লুটেরচর ইউপি চেয়ারম্যান সানাউল্লা শিকদার সিডিউল জমা দিতে আসলে উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ তার পক্ষের লোক আলমগীর হোসেনকে টেন্ডার পাওয়ানোর জন্য সানাউল্লা শিকদারকে বাধা দেন।সানাউল্লা বাধা না শোনায় তাজুল ইসলাম তাজ জোর পূর্বক তার হাত থেকে পে অর্ডার সহ সিডিউল কেড়ে নেন বলে সানাউল্লা সাংবাদিকদের জানান এবং এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার সুমির নিকট লিখিত অভিযোগ দায়ের করেন।
সিডিউল কেড়ে নেওয়ার পর দু পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।এ সময় ঘটনাস্থলে উপস্থিত মেঘনার ওসি মোঃ সামসুদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে।
বিকালে আবারো দু পক্ষের উত্তজনা চরম আকার ধারন করে এবং দু পক্ষের মারামারিতে ৩ গুরুতর আহত সহ কমপক্ষে ১০ জন আহত হয়।গুরুতর আহতের ১ জন ঢাকা মেডিক্যাল কলেজ অপর দুজন গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।
সাংবাদিকদের কাছে এ ব্যাপারে তাজুল ইসলাম তাজ দু পক্ষের উত্তেজনার কথা স্বীকার করলেও সিডিউল কেড়ে নেয়া ও মারামারির ঘটনাটি অস্বীকার করেন।
মেঘনা থানার ওসি মোঃ সামসুদ্দিন ঘটানার সত্যতা নিশ্চিত করেন এবং দু পক্ষই মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে সাংবাদিকদের জানান।
অপর দিকে উপজেলা নির্বাহী অফিসার শাহিনুর আক্তার সুমির সরকারি নাম্বারে কয়েকবার কল করা হলে সে ফোন রিসিভ করেননি।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় এখনো চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রিতিকর ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে।