
নিউজ ডেস্কঃ নতুন হল নির্মাণ ও পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারকে হল নির্মাণের জন্য বরাদ্দ দেয়ার দাবিতে অনশন-ধর্মঘট কর্মসূচি পালন করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার (৩০ আগস্ট) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচি পালন করছেন তারা। পাশাপাশি সব ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে।
উল্লেখ্য, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে গঠিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ও শাখা ছাত্রলীগের সভাপতি এফএম শরিফুল ইসলাম নেতৃত্বে এ অনশন কর্মসূচি শুরু করেন তারা।
এ বিষয়ে হল পুনরুদ্ধার ছাত্র সংগ্রাম পরিষদের সদস্য সচিব ও শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। তবে জনদুর্ভোগ সৃষ্টি হয় এমন কোনো কর্মসূচি আমরা দেব না।