News71.com
 Bangladesh
 30 Aug 16, 05:18 PM
 340           
 0
 30 Aug 16, 05:18 PM

১৫ আগস্ট জন্মদিন; খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

১৫ আগস্ট জন্মদিন; খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা

 

নিউজ ডেস্ক: ভুয়া কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জন্মদিন পালনের অভিযোগে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে ঢাকার একটি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম মুহাম্মদ মাজাহারুল ইসলামের আদালতে এই মামলাটি দায়ের করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম। মেট্রোপলিটন মেজিস্ট্রেট মোহাম্মাদ মাজহারুল ইসলাম বাদীর জবানবন্দি গ্রহণ করে এই সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানান।

এই বিষয়ে বাদী তার মামলায় উল্লেখ করেছেন, বিগত ১৯৯৬ সালে ক্ষমতা হারিয়ে খালেদা জিয়া মিথ্যা জন্মদিনের কাগজপত্র তৈরি করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন শুরু করেন। জাতীর পিতাকে অসম্মান করে স্বাধীনতাবিরোধীসহ পরাজিতদের হাস্যরসের খোড়াক যোগাতে এই জন্মদিন পালন শুরু করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন