
নিউজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদনের রায়ের আগে রাজধানীর মিরপুর থেকে জামায়াত-শিবিরের ৯ জন কর্মীকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকালে পীরেরবাগের একটি বাসা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মিরপুর থানার ওসি ভূঁইয়া মাহবুব হোসেন।
তিনি বলেছেন, “মীর কাসেম আলীর রিভিউয়ের রায়কে কেন্দ্র করে তারা এক বাসায় বৈঠক করছিলেন। তাদের উদ্দেশ্য ও কী ধরণের পরিকল্পনা ছিল তা জানতে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”