
নিউজ ডেস্কঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় আন্তঃজেলা ডাকাত চক্রের সাত সদস্যকে আটক করা হয়েছে। আটকরা হলেন, হবিগঞ্জ জেলার বাহুবল থানার জিতু মিয়া (৪২) ও আব্দুল খালিক (৩৭), মাধবপুর থানার খলিলুর রহমান (৩০), জাহাঙ্গীর (২৫), নুরু মিয়া (২৮), কামাল (৩৫) ও আশিক ওরফে মাসুদ (৩৫)।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পূর্ব দক্ষিণভাগের টিলাবাড়িতে তাদের ধরতে অভিযান চালানো হয়। ডাকাতদল উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ছররা গুলিতে আহত হন। গুলিবিদ্ধ হন থানার ওসি-তদন্ত মো. আকবর হোসেন। ডাকাতদলের ছররা গুলিতে পুলিশের ব্যবহৃত একটি মাইক্রোবাস ক্ষতিগ্রস্ত হয়েছে।
ওসি মো. মনিরুজ্জামান জানান, এরা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জেলায় ডাকাতি করে আসছিল।