
নিউজ ডেস্কঃ মিথ্যা অভিযোগে ও সাজানো সাক্ষ্য দিয়ে জামায়াত নেতা মীর কাসেমের মৃত্যুদণ্ডের সাজা নেয়া হয়েছে বলে দাবি করেছেন আসামি পক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। তিনি বলেছেন, এই রায় কতটা সঠিক তা ভবিষ্যৎ প্রজন্ম ও বিশ্বের আইনাঙ্গনের সঙ্গে জড়িত ব্যক্তিরাই বিবেচনা করবেন।
আপিল বিভাগের রায়ের পর এক প্রতিক্রিয়ায় খন্দকার মাহবুব এ সব কথা বলেন। তিনি বলেন, মীর কাসেমের মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগ যে রায় দিয়েছে 'এটি সঠিক হয়নি' আইনজীবী হিসেবে এ কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। আইনের বিধানমতে, সর্বোচ্চ আদালত যে বিচার করেন সেটাই ন্যায় বিচার।
কিন্তু মিথ্যা অভিযোগ ও সাজানো সাক্ষ্য ব্যবহার করে সরকার পক্ষ এই সাজার রায় নিতে পেরেছে বলে জানান তিনি।