News71.com
 Bangladesh
 30 Aug 16, 11:27 AM
 365           
 0
 30 Aug 16, 11:27 AM

মেহেরপুর পুলিশি অভিযানে গ্রেফতার ৯ ।।

মেহেরপুর পুলিশি অভিযানে গ্রেফতার ৯ ।।

 

নিউজ ডেস্কঃ মেহেরপুরে অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাতভর ৩ থানার পুলিশ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৫ জন জিআর ও ৪ জন সিআর মামলার আসামি। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। পুলিশ সুপার আনিছুর রহমানের নেতৃত্বে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী ও মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন এ অভিযানের পরিচালনা করেন ।

মেহেরপুর পুলিশ সুপারের বিশেষ শাখা এ তথ্য নিশ্চিত করে জানায়, আসামিদের আদালতে নেওয়ার প্রক্রিয়া চলছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন