News71.com
 Bangladesh
 30 Aug 16, 11:25 AM
 338           
 0
 30 Aug 16, 11:25 AM

রিভিউ পিটিশন ডিসমিস ।। প্রধান বিচারপতি

রিভিউ পিটিশন ডিসমিস ।। প্রধান বিচারপতি

 

নিউজ ডেস্কঃ ঘড়ির কাটায় তখন সকাল ৯টা ১মিনিট। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের অপর ৪ বিচারপতি এজলাসে আসন গ্রহণ করেন। এরপরই বেঞ্চ কর্মকর্তা মুজিবুর রহমান জানান, আইটেম নম্বর ওয়ান অর্ডার।

এরপর প্রধান বিচারপতি ঘোষণা করলেন, রিভিউ পিটিশন ইজ ডিসমিস। এই ঘোষণার সঙ্গে সঙ্গেই এজলাস কক্ষে উপস্থিত আইনজীবী ও বিচারপ্রার্থী জনগণের সকল উদ্বেগের অবসান ঘটে। তবে আদালত ইতিপূর্বে আপিল বিভাগের দেয়া রায় সংশোধন করেছেন। সেখানে বলেছেন, ১৪ নম্বর অভিযোগে (নাসিরুদ্দিন চৌধুরীকে নির্যাতন) মীর কাসেম দোষী সাব্যস্ত করা হলেও তাকে কোন দণ্ড দেয়া হয়নি। তাই ট্রাইব্যুনাল যে দণ্ড দিয়েছিল সেটি বহাল রাখা হল।

এই কারণেই আপিল বিভাগ তাদের ঐ রায়ের অংশ বিশেষ সংশোধন করে এ রায় ঘোষণা করেন বলে জানান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল বিভাগের এই বেঞ্চের অপর ৪ বিচারপতি হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকি, বিচারপতি মির্যা হোসেইন হায়দার ও বিচারপতি মো. বজলুর রহমান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন