News71.com
 Bangladesh
 30 Aug 16, 11:17 AM
 300           
 0
 30 Aug 16, 11:17 AM

খুলনায় দুই জামায়াত নেতা আটক

খুলনায় দুই জামায়াত নেতা আটক

নিউজ ডেস্ক: খুলনায় দুই জন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে নগরীর সাউথ সেন্ট্রাল রোড এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।

পুলিশের আটককৃত ব্যক্তিরা হলেন- সদর থানা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. মোস্তাফিজুর রহমান টিংকু (৫০) ও জামায়াতের রোকন মো. আলী হায়দার (৬১)।

এই বিষয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র শেখ মনিরুজ্জামান মিঠু বলেছেন, জামায়াতের শীর্ষ নেতা মীর কাশেম আলীর চূড়ান্ত রায় ঘোষণাকে কেন্দ্র করে যে কোকো ধরণের নাশকতার আশঙ্কায় তাদের আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন