News71.com
 Bangladesh
 30 Aug 16, 11:08 AM
 306           
 0
 30 Aug 16, 11:08 AM

দ্বিতীয় দিনে অগ্রিম ট্রেনের টিকিটের জন্য উপচেপড়া ভিড় ।।

দ্বিতীয় দিনে অগ্রিম ট্রেনের টিকিটের জন্য উপচেপড়া ভিড় ।।

নিউজ ডেস্কঃ  ঈদের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে ভিড় বেড়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে। টিকিট প্রত্যাশীদের দীর্ঘ লাইন সকাল ৭ টার আগেই স্টেশন চত্বর ছাড়িয়ে গেছে। আজ মঙ্গলবার সকালে সরেজমিনে এমনই চিত্রের দেখা মেলে। সকাল ৮টা থেকে দেয়া হচ্ছে ৮ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট। দেখা যায়, অগ্রিম টিকিট বিক্রির ১৩টি কাউন্টারে টিকিট সংগ্রহ করতে লোকজনের দীর্ঘ সারি। সবচেয়ে দীর্ঘ ও ভিড় বেশি দেখা গেছে- উত্তরাঞ্চলের রাজশাহী এবং দিনাজপুরের ট্রেনগুলোর লাইনে।

অগ্রিম টিকিট কিনতে আসা জসিম শিকদার জানান, তিনি সোমবার সন্ধ্যায় টিকিট কিনতে এসেছেন। তিনি যখন লাইনে দাঁড়িয়েছিলেন তখন অন্যান্য লাইনগুলোতে প্রায় শ'খানেক লোক সারি বাধতে শুরু করেছিলো। কমলাপুর রেলস্টেশন ম্যানেজার সীতাংশু চক্রবতী জানান, প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তারা ৩১ টি আন্তনগর ট্রেনের ২২ হাজার ২৭৬টি অগ্রিম টিকিট বিক্রি করবেন।

তিনি আরও জানান, ৩১ আগস্ট ৯ সেপ্টেম্বরের, ১ সেপ্টেম্বর ১০ সেপ্টেম্বরের এবং ২ সেপ্টেম্বর ১১ সেপ্টেম্বরের অগ্রিম টিকিট বিক্রি করা হবে। ৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে ফিরতি টিকিট বিক্রি। যা চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। যোগ করেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন