News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:51 AM
 311           
 0
 30 Aug 16, 10:51 AM

কুমিল্লায় কিশোরকে শ্বাসরোধ করে হত্যা ।।

কুমিল্লায় কিশোরকে শ্বাসরোধ করে হত্যা ।।

 

নিউজ ডেস্কঃ  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উজ্জ্বল মিয়া (১৭) নামে এক কিশোর অটোরিকশাচালককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় পুলিশ উপজেলার বারানী গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করেছে। উজ্জ্বল উপজেলার করিমপুর গুচ্ছ গ্রামের সোহাগ মিয়ার ছেলে।

ব্রাহ্মণপাড়া থানার ওসি এসএম বদিউজ্জামান জানান, ‘ওই কিশোরকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় লুঙ্গি পেচানো এবং অন্ডকোষ থেতলানো ছিল। জিজ্ঞাসাবাদের জন্য উজ্জ্বলে প্রতিবেশী সামছু মিয়ার ছেলে আল হোসেন ও তার মেয়ে শিরিন বেগমকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন