News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:50 AM
 325           
 0
 30 Aug 16, 10:50 AM

টিপু সুলতানের জামিন বাতিল, আত্মসমর্পণ করতে হবে ।।  দুদক কৌঁসুলি

টিপু সুলতানের জামিন বাতিল, আত্মসমর্পণ করতে হবে ।।  দুদক কৌঁসুলি

 

নিউজ ডেস্কঃ  জনতা ব্যাংক থেকে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাৎ মামলার আসমি ঢাকা ট্রেডিং হাউসের মালিক টিপু সুলতানকে দেয়া হাইকোর্টের জামিন বাতিল করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।  প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ গতকাল সোমবার এই আদেশ দেন। এই আদেশের ফলে টিপু সুলতানকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হবে বলে জানিয়েছেন দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান।

সূত্র জানায়, জনতা ব্যাংক থেকে এলসির মাধ্যমে প্রায় ২৫১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মো. টিপু সুলতানসহ ৫ জনের বিরুদ্ধে গত ১৮ ফেব্রুয়ারি মতিঝিল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাকি চার আসামি হলেন ব্যাংকের কর্মকর্তা।

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনতা ব্যাংকের মতিঝিলের স্থানীয় অফিসে ঢাকা ট্রেডিং হাউজিং লিমিটেডের নামে আমদানি রপ্তানির ঋণপত্র (এলসি) খুলে মালামাল আমদানি না করে টাকা স্থানান্তর করে ২৫০ কোটি ৯৬ লাখ টাকা আত্মসাৎ করেছেন। ২০১০ থেকে ২০১২ সালের মধ্যে আসামিরা ওই অর্থ ব্যাংকে থেকে উত্তোলন করে আত্মসাৎ করেছেন বলে দুদকের অনুসন্ধানে পাওয়া গেছে। এই মামলায় হাইকোর্ট থেকে জামিন পান টিপু সুলতান। এছাড়া তাকে কেন স্থায়ী জামিন দেয়া হবে না এই মর্মে রুল জারি করে। টিপুকে হাইকোর্টের যে বেঞ্চ জামিন দিয়েছিল ওই বেঞ্চের এখতিয়ার ছিল না দুদকের মামলার শুনানি করার। কিন্তু এরপরেও আবেদনের শুনানি করে জামিন দেওয়া হয়েছে বলে জানান দুদক কৌঁসুলি। পরে হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে দুদক। সোমবার ওই আবেদনের পক্ষে দুদক কৌঁসুলি ওমর ফারুক শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ বাতিল করে দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন