News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:49 AM
 380           
 0
 30 Aug 16, 10:49 AM

খুলনায় পাঁচ বনদস্যুর ১০ বছর করে করাদণ্ড ।।

খুলনায় পাঁচ বনদস্যুর ১০ বছর করে করাদণ্ড ।।

 

নিউজ ডেস্কঃ  অপহরণ করে মুক্তিপণ দাবির মামলায় পাঁচ বনদস্যুকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে খুলনার একটি আদালত। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর করে সশ্রম কারাভোগ করতে হবে। গতকাল সোমবার খুলনার জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনানের বিচারক এস এম সোলায়মান ঘটনার ১৫ বছর পর আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিতরা হলেন, খুলনার কয়রা উপজেলার খিরোল গ্রামের আব্দুল গাজীর ছেলে আবু মুসা গাজী, তেঁতুলতলার জহুর আলী গাজীর ছেলে আজিজুল গাজী, চৌকুনীর কমর উদ্দিনের ছেলে বারিক, বাবুর ডাঙ্গার সোবহান গাজীর ছেলে মুসা গাজী ও খুলনা নগরীর সদর থানার জিন্নাহপাড়ার সোবহান শেখের ছেলে আনোয়ার হোসেন শেখ। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়া অপর পাঁচ আসামিকে খালাস দেয়া হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০০১ সালের ৩০ এপ্রিল কয়রা উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বাড়ি থেকে বনদস্যুরা সুজিত কুমার ঘরামীকে অপহরণ করে নিয়ে যায়। পরে তারা সুজিতের স্ত্রী অমলা ঘরামীর কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এরপর ৩ মে ওই এলাকার আরও তিন ব্যক্তিকে অপহরণ করা হয়।

এ দুটি ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চালালে সুন্দরবনে পুলিশের সঙ্গে বনদস্যুদের গোলাগুলি হয়। এক পর্যায়ে বনদস্যু আনোয়ার হোসেন শেখ ধরা পড়েন। আনোয়ারের স্বীকারোক্তিকে অন্য বনদস্যুদের নাম পাওয়া যায় এবং পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন