News71.com
 Bangladesh
 30 Aug 16, 10:47 AM
 349           
 0
 30 Aug 16, 10:47 AM

কক্সবাজারে জামায়াত নেতা গ্রেফতার ।।

কক্সবাজারে জামায়াত নেতা গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ  কক্সবাজারের মহেশখালী থেকে এনামুল হক (৪৫) এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার শাপলাপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। এনামুল হক মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের সাইটমারা এলাকার মৃত আলী মিয়ার ছেলে। তিনি উপজেলা জামায়াতে ইসলামীর রোকন ও শাপলাপুর ইউনিয়নের সাবেক আমির।

কালারমারছড়া পুলিশ ফাঁড়ির এসআই বোরহান উদ্দিন বলেন, যুদ্ধাপরাধী জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় ঘোষণার দিন মহেশখালীতে জামায়াত ভাঙচুর ও বিশৃংখলা সৃষ্টি করে। এ ঘটনায় পুলিশ মহেশখালী থানায় মামলা দায়ের করে। এনামুল হক ওই মামলার এজারহারভূক্ত আসামি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন