
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া মৌলভী পাড়া থেকে চোরাইমোটর সাইকেলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটককৃতরা হলেন- সাতকানিয়া ছদাহা আজিমপুর এলাকার মো. পেঠানের পুত্র মো. রাসেল (২০), আহমদ হোসেনের পুত্র মো. সাইফুল (২৫) ও নুরুল আমিনের পুত্র শাহেদুল ইসলাম (২৫)। পুলিশ তাদের কাছ থেকে বাজাজ কোম্পানীর একটি মোটরসাইকেল উদ্ধার করে।
লোহাগাড়া থানার ওসি মো. শাহ জাহান পিপিএম জানান, আটককৃতরা মোটরসাইকেল চোর সিন্ডিকেট দলের সদস্য। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে