
খুলনার কয়রা উপজেলার ৭নং দক্ষিণ বেদকাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি,এম কবি শামছুর রহমান খুলনার একটি ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। তাকে দেখতে সোমবার (২৯ আগষ্ট) সন্ধ্যায় ক্লিনিকে যান কয়রা উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ তার শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন ও চিকিৎসার খোঁজ খবর নেন এবং আশু সুস্থতা কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ খান, দপ্তর সম্পাদক ইকরামুল হক, ছাত্রলীগ নেতা শেখ মাহমুদ হাসান তুহিন, রাজিকুজ্জামান সুমন, আল আমিন শেখ, মারুফ বিল্লাহ, ইউনুস আলী, বিশ্বজিত কুমার, আক্তারুজ্জামান, জামির হোসেন, মমিনুল, আলমগীর, আশিক, শহিদুল, মিসবাহ প্রমুখ।