News71.com
 Bangladesh
 29 Aug 16, 08:33 PM
 327           
 0
 29 Aug 16, 08:33 PM

সফর শেষে ঢাকা ছাড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ।।

সফর শেষে ঢাকা ছাড়লেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ।।

 

নিউজ ডেস্কঃ সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ঢাকা ত্যাগ করেছেন। আজ বিকেল সাড়ে ৫টার পর দিল্লির উদ্দেশে বিশেষ বিমানে ঢাকা ত্যাগ করেন তিনি। পররাষ্ট্র সচিব এম শহীদুল হক তাকে বিমানবন্দরে বিদায় জানান ।

এর আগে সকালে ঢাকা পৌঁছলে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। সফরকালে জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান ।
-

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন