News71.com
 Bangladesh
 29 Aug 16, 08:08 PM
 337           
 0
 29 Aug 16, 08:08 PM

বজ্রপাতে একসঙ্গে মারা গেল ৩০০টি বল্গাহরিণ ।।

বজ্রপাতে একসঙ্গে মারা গেল ৩০০টি বল্গাহরিণ ।।

আন্তর্জাতিক ডেস্কঃ হঠাত্‍ ভীষণ জোরে বাজের আওয়াজ। তারপর সব চুপচাপ। প্রলয় কাণ্ড মিটলে দেখা গেল বজ্রপাতে মারা গিয়েছে ৩০০টি বল্গাহরিণ। ঘটানাটি ঘটেছে দক্ষিণ নরওয়ের এক ন্যাশানাল পার্কে। পার্কের এক নিরাপত্তারক্ষী জানান, ৩০০টি বল্গা হরিণই একেবারে পুড়ে ঝলসে গিয়েছে। ক দিন ধরেই এই অঞ্চলে খুব দুর্যোগ চলছিল। শুক্রবার রাতে দুর্যোগ চরমে ওঠে। সেই রাতেই বাজের আঘাতে একসঙ্গে মারা যায় এতগুলো বল্গাহরিণ।
পুলিস জানায়, বাজ পড়ার সময় খুব কাছাকাছি দাঁড়িয়ে ছিল হরিণগুলি। বাজের আঘাতে একসঙ্গে এত পশুর মৃত্যুর ঘটনায় গোটা দেশ। ক দিন আগে তামিলনাড়ুর কাঞ্চিপুরামে বাজের আঘাতে ৩৮টি ভেড়ার মৃত্যু ঘটে। কিন্তু এভাবে একসঙ্গে ৩০০টি হরিণের মৃত্যু! সত্যি নজিরবিহীনই বলা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন