News71.com
 Bangladesh
 29 Aug 16, 08:05 PM
 391           
 0
 29 Aug 16, 08:05 PM

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠানোর আশ্বাস কেরির

বঙ্গবন্ধুর খুনিকে ফেরত পাঠানোর আশ্বাস কেরির

 

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে থাকা বঙ্গবন্ধুর একজন খুনিকে ফেরত পাঠানোর আশ্বাস দিয়েছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আজ সোমবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় কেরির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ কথা বলেছেন।

এই বিষয়ে ধারনা করা হচ্ছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি রাশেদ চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে।

মাহমুদ আলী বলেছেন, বৈঠকে দুই দেশের নিরাপত্তা ও মানবাধিকারের বিষয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার 'জিরো টলারেন্স' নীতির ভূয়সী প্রশংসা করেছেন জন কেরি।

এই বিষয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বৈঠকে জিএসপি সুবিধার বিষয়ে আলোচনা হয়নি। কিন্তু যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত প্রবেশ নিয়ে কথা হয়েছে। এই বৈঠকে অন্যদের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রীর আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেন কেরি ও তার সফরসঙ্গীরা।

আর এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছলে কেরিকে স্বাগত জানান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন