
নিউজ ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জব্দকৃত ৬৩ হাজার ক্যান বিয়ার ধ্বংস করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি। আজ সোমবার বিকালে ডিএনসির ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. খুরশীদ আলমের উপস্থিতিতে ৪০ হাজার ৬৯৪ ক্যান হান্টার এবং ২২ হাজার ৮২৩ ক্যান ক্রাউন বিয়ার ধ্বংস করা হয়েছে।
ডিএনসির সহকারি পরিচালক (ঢাকা মেট্রো-উত্তর) মোহাম্মাদ খোরশিদ আলম বলেছেন, ২০০৪ সালে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ধ্বংসকৃত বিয়ারের ক্যানগুলো জব্দ করে। দীর্ঘদিন ডিএনসি অফিসে বিয়ারের ক্যানগুলো আলামত হিসেবে ছিল। আর এরপরে আদালতের নির্দেশে এসব ধ্বংস করা হয়েছে।