News71.com
 Bangladesh
 29 Aug 16, 06:50 PM
 380           
 0
 29 Aug 16, 06:50 PM

রিশার খুনিকে গ্রেফতারে অভিযান চলছে: ডিএমপি।।

রিশার খুনিকে গ্রেফতারে অভিযান চলছে: ডিএমপি।।

নিউজ ডেস্কঃ রাজধানীর কাকরাইলে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশার (১৫) হত্যাকারীকে গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান।

গত বুধবার দুপুর ২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশা বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতের শিকার হয়। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে তার মৃত্যু হয়।

এ প্রসঙ্গে আজ সোমবার (২৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে ডিসি মাসুদুর রহমান সাংবাদিকদের বলেন, এঘটনায় রমনা থানায় একটি মামলা হয়েছে। আসামি ওবায়দুলের বাড়িতে তল্লাশিও চালানো হয়েছে। তাকে গ্রেফতারের জন্য পুলিশ ও মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি আরও বলেন, পুলিশ ও ডিবি পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ ঘটনার তদন্ত করছে। তদন্তে জানা গেছে, বখাটে ওবায়েদুল প্রায়ই রিশার স্কুলের সামনে দাঁড়িয়ে থাকতো। ওইদিনও সে স্কুলের সামনে দাঁড়িয়ে ছিল। রিশার সঙ্গে কথা বলার এক পর্যায়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওবায়েদুল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন