News71.com
 Bangladesh
 29 Aug 16, 06:41 PM
 277           
 0
 29 Aug 16, 06:41 PM

৫ দফা দাবিতে সরকারি কর্মচারী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।।

৫ দফা দাবিতে সরকারি কর্মচারী পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ।।

নিউজ ডেস্কঃ সরকারি কর্মচারীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল এবং পদবি পরিবর্তনসহ ৫ দফা দাবি আদায়ে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ। সংগঠনের বরিশাল জেলা শাখার আয়োজনে আজ সোমবার (২৯ আগস্ট) সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোহাম্মাদ মানিক মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে গিয়ে শেষ হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন