News71.com
 Bangladesh
 29 Aug 16, 06:40 PM
 285           
 0
 29 Aug 16, 06:40 PM

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে  অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার ।।

চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে  অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাতদলের ৭ সদস্য গ্রেফতার ।।

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করেছেন পুলিশ। এসময় তাদের কাজ থেকে ৪টি একনলা বন্দুক, একটি এলজি, ২৪টি কার্তুজসহ কিরিচ, চাকু ও ছোরা উদ্ধার করা হয় ।

আজ দুপুর ১২টা পর্যন্ত উপজেলার দক্ষিণ ঢেমশা ও আমিলাইষ ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয় বলে জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান। তাছাড়া বিকাল ৩টায় এ বিষয়ে এক সংবাদ সম্মেলনেরও আয়োজন করে জেলা পুলিশ ।

গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ ঢেমশার মৃত বজলুর রহমানের ছেলে মহসিন কায়সার (৪৮), আমিলাইষ এলাকার আব্দুস সালামের ছেলে আবুল কাশেম (৪০), বোয়ালখালী উপজেলার সাধন চৌধুরীর ছেলে শংকর চৌধুরী (৫২), ভোলার লালমোহন উপজেলার রশিদ আহমদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (৩২), মির্জা আলীর ছেলে মো. সামশুল আলম (৪৮), আবু তাহেরের ছেলে জাকির হোসেন (৩৫) ও ইয়াছিনের ছেলে মো. মনির (২৫) ।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর) হাবিবুর রহমান জানান, ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। প্রথমে দক্ষিণ ঢেমশা এলাকার একটি চায়ের দোকান থেকে ৪জনকে একটি একনলা বন্দুক, একটি এলজি ও ১৮টি কার্তুজসহ কিরিচ, চাকু ও ছোরাসহ গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের তথ্যেও ভিত্তিতে আরো অস্ত্র উদ্ধার করা হয়। তবে তাদেও বিরুদ্ধে অস্ত্র আইনে ২টি ও ডাকাতি প্রস্তুতির বিষয়ে আরো একটি মামলা প্রক্রিয়াধীন আছে বলে তিনি জানান ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন