
নিউজ ডেস্কঃ শান্তিরক্ষা কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ছয় সদস্যের একটি টিম নিয়ে গত রবিবার সুদানের দারফুরের উদ্দেশে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
উল্লেখ করা যায়, তিনি সেখানে মোতায়েনরত দুটি বাংলাদেশি কন্টিনজেন্টের শান্তিরক্ষীদের সাথে সাক্ষাত ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করবেন। এছাড়াও তিনি সুদান সরকার এবং মিশন হেডকোয়ার্টারস এর উচ্চপদস্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করবেন।
পরবর্তীতে সেনাপ্রধান ২ সেপ্টেম্বর নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতরে যাবেন। সেখান তিনি ইউএন সেক্রেটারি জেনারেলসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে শান্তিরক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন।