
নিউজ ডেস্কঃ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি, জামায়াত-শিবিরচক্রের প্রত্যক্ষ মদদে সৃষ্ট জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ ও র্যা ব সময়োপযোগী ভূমিকা পালন করেছে। বিটিসিএল মগবাজার শ্রমিক লীগের উদ্যোগে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় জঙ্গিবাদবিরোধী সর্বদলীয় কমিটি গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ বলেন, দেশ যখন উন্নতির দিকে এগিয়ে চলেছে, তখনি খালেদা জিয়া রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
ইসমাইল হোসেন সহিদের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন মো. রহিমুল্লাহ এমপি, জিএম আতিকুর রহমান, মোখলেছুর রহমান, রফিকুল ইসলাম, মনোয়ার হোসেন মনু, আব্দুর রব, আ. ছালাম, সনোয়ার হোসেন প্রমুখ ।