News71.com
 Bangladesh
 29 Aug 16, 06:02 PM
 319           
 0
 29 Aug 16, 06:02 PM

ঈদে উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ কমাতে পশ্চিমাঞ্চল রেলে যোগ হচ্ছে আরও ৪১ কোচ ।।

ঈদে উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ কমাতে পশ্চিমাঞ্চল রেলে যোগ হচ্ছে আরও ৪১ কোচ ।।

 

নিউজ ডেস্কিঃ ঈদ-উল-আজহায় উত্তরাঞ্চলের যাত্রীদের দুর্ভোগ কমাতে পশ্চিমাঞ্চল রেলওয়েতে যুক্ত হচ্ছে আরও ৪১টি কোচ। এর মধ্যে ১৮টি কোচ ২টি 'ঈদ স্পেশাল ট্রেনের' সঙ্গে যুক্ত হবে। বাকিগুলো যুক্ত হবে পুরনো ট্রেনের সঙ্গেই। এই ৪১টি কোচে বাড়তি ৩ হাজার ১৪৩ জন যাত্রী পরিবহন সম্ভব হবে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী জনসংযোগ কর্মকর্তা এবিএম বজলুর রশীদ এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রতি ঈদেই বাংলাদেশ রেলওয়ে বাড়তি সেবা দিয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের ব্রডগেজ রেললাইনের ৮টি ট্রেনে যুক্ত হবে বাড়তি ১৫টি কোচ। আর লালমনিরহাট বিভাগের মিটারগেজ রেললাইনের ৫টি ট্রেনে যুক্ত হবে ৮টি কোচ। এই ২৩টি কোচে বাড়তি এক হাজার ১৫ জন যাত্রী পরিবহন সম্ভব হবে।

তাছাড়া শুধু ঈদের জন্যই ‘ঈদ স্পেশাল ট্রেন’ নামে ২টি ট্রেন চলাচল করবে। প্রতিটি ট্রেনে থাকবে ৯টি করে কোচ। এ ২টি ট্রেনে বাড়তি যাত্রী পরিবহন হবে ২ হাজার ১২৮ জন। ট্রেন ২টির একটি পার্বতীপুর-ঢাকা-পার্বতীপুর রুটে চলাচল করবে। অন্যটি চলবে খুলনা-ঢাকা-খুলনা রুটে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সহকারী চীফ অপারেটিং সুপারিনটেডেন্ট সরওয়ার আলম জানান, ঈদে বাড়তি ৪১টি কোচ সংযোজনের জন্য তারা ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। সেপ্টেম্বরের ৭ তারিখে এসব কোচ সংযোজন করা হবে। চলবে ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত। এরপর অতিরিক্ত এ সেবা বন্ধ করা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন