News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:58 PM
 325           
 0
 29 Aug 16, 05:58 PM

সেপ্টেম্বরের মধ্যেই ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে ।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম  

সেপ্টেম্বরের মধ্যেই ১০ হাজার নার্স নিয়োগ দেয়া হবে ।। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম     

নিউজ ডেস্কঃ  স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ঝালকাঠীসহ দেশের সকল জেলায় স্বাস্থ্য সেবা জোরদারের লক্ষ্যে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মধ্যেই ১০ হাজার নার্স নিয়োগ প্রদান সম্পন্ন করা হবে। আজ সোমবার শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সাথে ঝালকাঠীর স্বাস্থ্য সেবার মানোন্নয়ন সংক্রান্ত এক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এ কথা বলেন।

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া এনডিসি, স্বাস্থ্য সচিব সৈয়দ মন্জুরুল ইসলামসহ শিল্প ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ নাসিম বলেন, ঝালকাঠী সদর হাসপাতালকে আড়াই শ’ শয্যাবিশিষ্ট হাসপাতালে পরিণত করতে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দক্ষ সেবিকা তৈরি করতে এ জেলায় একটি নার্সিং কলেজ স্থাপনের কাজ চলছে বলে তিনি জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন