News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:49 PM
 282           
 0
 29 Aug 16, 05:49 PM

আমিও রিশার খুনির ফাঁসি চাই : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।।

আমিও রিশার খুনির ফাঁসি চাই : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ।।

নিউজ ডেস্কঃ কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী রিশার খুনিকে গ্রেফতার করে আইনের আওতায় এনে ফাঁসি দেওয়া হোক বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। আজ সোমবার (২৯ আগস্ট) দুপুরে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে রিশার মৃত্যুতে শোক ও দোয়া মাহফিলে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের একটাই দাবি, রিশার খুনির ফাঁসি হোক। স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে প্রধানমন্ত্রীকে অবগত করা হবে।

উল্লেখ্য, গত বুধবার দুপুর ২টার দিকে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিশা বাসায় ফেরার পথে স্কুলের সামনে ফুটওভার ব্রিজের ওপরে বখাটের ছুরিকাঘাতের শিকার হয়। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করে। চারদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর গতকাল রবিবার সকালে তার মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন