News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:48 PM
 314           
 0
 29 Aug 16, 05:48 PM

জাফলংয়ে খাসীপল্লিতে বন্দুকযুদ্ধ; আটক ১।।

জাফলংয়ে খাসীপল্লিতে বন্দুকযুদ্ধ; আটক ১।।

নিউজ ডেস্কঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের খাসীপল্লি সংগ্রামপুঞ্জিতে একদল লোকের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হয়েছে। পুলিশের দাবি, তারা অস্ত্র চোরাকারবারি। পুলিশ এ সময় সংগ্রামপুঞ্জির বাসিন্দা স্টালিন পারিয়াং (৩০) নামের একজনকে আটক করে।

আজ সোমবার (২৯ আগস্ট) ভোররাত চারটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের পাঁচ জন সদস্য আহত হয়েছেন।

পুলিশ জানায়, একদল অস্ত্র চোরাকারবারি সীমান্ত পাড়ি দিয়ে সংগ্রামপুঞ্জির খাসী রানির বাড়ির আশপাশ এলাকায় অবস্থান নিয়েছে—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পরে পুলিশ ঘটনাস্থল ঘিরে পাল্টা ১৮টি গুলি ছোড়ে। একপর্যায়ে স্টালিনকে আটক করা হয়। তিনি অস্ত্র কারবারিদের সহযোগী বলে দাবি করেছে পুলিশ। এর আগে অস্ত্র চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলওয়ার হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, একটি কাটারাইফেল, একটি স্নাইপার বন্দুক, ২৩টি গুলি, দুটি রামদা, একটি ছুরি ও তিনটি দা উদ্ধার করে।  আহত পুলিশ সদস্যরা গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন