News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:45 PM
 325           
 0
 29 Aug 16, 05:45 PM

শেরপুরে অজ্ঞান পার্টির কবলে ৫ রিকশাচালক ।।

শেরপুরে অজ্ঞান পার্টির কবলে ৫ রিকশাচালক ।।

 

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে অজ্ঞান পার্টির কবলে পড়ে পাঁচ রিকশাচালকের প্রায় লক্ষাধিক টাকা খোয়া গেছে। আজ সোমবার ভোরে শেরপুর উপজেলার শেরুয়া বটতলার পাশ থেকে পাঁচ রিকশাচালককে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন জয়পুরহাট জেলার বাসিন্দা আবু রায়হান (৩৩) জানান, তিনিসহ আরো ৪ জন রবিবার রাত ১১টার দিকে ঢাকার আব্দুল্লাহপুর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য দিনাজপুরগামী একটি বাসে রওনা দেন। বাসটি যমুনা সেতু পার হলে অজ্ঞান পাটির সদস্য তাদের অজ্ঞান করে মোবাইল সেট ও নগদ প্রায় লক্ষাধিক টাকা লুট করে নেয়।

অজ্ঞান পার্টির কবলে পড়া চার রিকশাচালক হলেন- জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বাগপাড়া গ্রামের আব্দুল হান্নান (১৭), নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জিল্লুর রহমান (২৫), নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রিপন মিয়া (১৬) এবং একজনের নাম জানা যায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন