News71.com
 Bangladesh
 29 Aug 16, 05:39 PM
 293           
 0
 29 Aug 16, 05:39 PM

কোটি টাকা জরিমানা দিতে হবে ১৮ প্রতিষ্ঠানকে ।।  

কোটি টাকা জরিমানা দিতে হবে ১৮ প্রতিষ্ঠানকে ।।       

 

নিউজ ডেস্কঃ পরিবেশ দূষণে ক্ষতিপূরণ হিসেবে কোটি টাকা জরিমানা দিতে হবে রাজধানীর শ্যামপুর শিল্প এলাকার ১৮টি প্রতিষ্ঠানকে। হাইকোর্টের নির্দেশে ভ্রাম্যমান আদালত তাদেরকে এই জরিমানা করে। কিন্তু শ্যামপুর কদমতলীর শিল্প মালিক সমিতির এক আবেদনের প্রেক্ষিতে ২০১৫ সালে ওই জরিমানার আদেশ স্থগিত করে দেয়।

আজ সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেয়। ফলে ভ্রাম্যমান আদালতের জরিমানার অর্থ ওইসব শিল্প প্রতিষ্ঠানকে দিতে হবে বলে জানিয়েছেন রিটকারী সংগঠনের আইনজীবী মনজুরুল মোর্শেদ।

২০১৪ সালে ২৩ জানুয়ারি হাইকোর্টের এক আদেশে শ্যামপুর এলাকার শিল্প প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দেয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন