
নিউজ ডেস্কঃ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
আজ সোমবার (২৯ আগস্ট) দুপুর ১টা ৪০ মিনিটে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পৌঁছান। এসময় তাকে অভিবাদন জানান পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
উল্লেখ্য, পদ্মায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সহ প্রমুখ উপস্থিত আছেন।