
নিউজ ডেস্কঃ জেলা পরিষদ (সংশোধন) আইন-২০১৬ চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয় ।
সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠেকর পর দুপুরে সচিবালেয় মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম ।