News71.com
 Bangladesh
 29 Aug 16, 01:03 PM
 352           
 0
 29 Aug 16, 01:03 PM

সাতকানিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৭ ডাকাত।।

সাতকানিয়ায় অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৭ ডাকাত।।

 

নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অস্ত্র-গুলিসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার রাত ১২টার দিকে উপজেলার দক্ষিণ ঢেমশা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা অস্ত্র-গুলির মধ্যে আছে একটি দেশিয় তৈরি এলজি ও একটি পাইপগান, একটি ধারালো অস্ত্র এবং ২৪ রাউন্ড কার্তুজ।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ রেজাউল মাসুদ সাংবাদিকদের জানান, ডাকাত আটকের বিষয়ে সামগ্রিক তথ্য বিকেল তিনটায় সংবাদ সম্মেলন করে জানাবেন পুলিশ সুপার নূর ই আলম মিনা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন