News71.com
 Bangladesh
 29 Aug 16, 12:57 PM
 388           
 0
 29 Aug 16, 12:57 PM

সাতক্ষীরায় ফেসবুকে আপ‌ত্তিকর ছ‌বি দেওয়ায় শিক্ষক আটক

সাতক্ষীরায় ফেসবুকে আপ‌ত্তিকর ছ‌বি দেওয়ায় শিক্ষক আটক

নিউজ ডেস্ক: সাতক্ষীরায় ফেসবুকে একজন নারীর আপ‌ত্তিকর ছ‌বি পোস্ট ও মন্তব্য করার অ‌ভিযোগে আলমগীর হো‌সেন না‌মে একজন ক‌লেজ শিক্ষক‌কে আটক ক‌রে‌ছে পুলিশ। ‌

জানা গেছে, গতকাল রবিবার রা‌তে সাতক্ষীরা শহ‌রের নার‌কেলতলা এলাকার বা‌ড়ি থে‌কে ওই শিক্ষককে আটক করে পুলিশ। গ্রেফতারকৃত শিক্ষক আলমগীর হো‌সেন সাতক্ষীরা সদর উপ‌জেলার শহীদ স্মৃ‌তি ডি‌গ্রি ক‌লে‌জের প্রদর্শক।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ফারুক হো‌সেন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ বলেছেন, ঐ শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে আপ‌ত্তিকর ছ‌বি ও মন্তব্য করার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন