News71.com
 Bangladesh
 29 Aug 16, 12:48 PM
 387           
 0
 29 Aug 16, 12:48 PM

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

নিউজ ডেস্ক: গতকাল গাজীপুরে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাতে গাজীপুরের কাশিমপুর দেওলিয়া বাড়ি এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে করে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাজীপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী বলেছেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে ওই এলাকার মোস্তফার ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। এরপরে আগুন পার্শ্ববর্তী মহসিন ও রহমানের ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। এই খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের ৩টি ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসে ২টি ইউনিট ওই ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজে অংশ নেয়। ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন, আড়াই ঘণ্টা চেষ্টার পর রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ওই আগুনে তিনটি গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট কাপড় এবং অন্যান্য মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা হাসিবুর রহমান বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন