
নিউজ ডেস্কঃ রংপুরের আটটি উপজেলায় অভিযান চালিয়ে নাশকতাসহ বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ চুরি, ডাকাতির অভিযোগে ৬০ আসামিকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। গতকাল রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) মো. সাইফুর রহমান।
তিনি বলেন, জামায়াতের দুইকর্মীকে গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাই আদালতের ওয়ারেন্টভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ডাকাতি ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা ছিলো।
আজ সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।