News71.com
 Bangladesh
 29 Aug 16, 12:10 PM
 323           
 0
 29 Aug 16, 12:10 PM

প্রবাসী কবি শহীদ কাদরীর মৃত্যু ।। প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

প্রবাসী কবি শহীদ কাদরীর মৃত্যু ।। প্রধানমন্ত্রীর শোকপ্রকাশ

নিউজ ডেস্কঃ বাংলা সাহিত্যের খ্যাতিমান কবি শহীদ কাদরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে আধুনিক বাংলা সাহিত্য এক উজ্জল নক্ষত্রকে হারালো।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং কবির শোকসন্তপ্ত পরিবার ও তার পাঠকদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি শহীদ কাদরী বার্ধক্যজনিত কারণে ৭৪ বছর বয়সে রবিবার নিউ ইয়র্কের এক হাসপাতালে মারা যান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন