News71.com
 Bangladesh
 29 Aug 16, 12:09 PM
 322           
 0
 29 Aug 16, 12:09 PM

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ।। ২ জঙ্গি নিহত

বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ।। ২ জঙ্গি নিহত

নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুর উপজেলার নইলাপাড়া মোড়ে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' জেএমবির উত্তরাঞ্চলের সামরিক কমান্ডারসহ দুই জঙ্গি নিহত হয়েছেন। রবিবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- উত্তরাঞ্চলীয় সামরিক কমান্ডার বাদল মামা ও খালেদ। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চারটি গুলি এবং গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া সেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি, বি-সার্কেল) গাজিউর রহমান জানান, পুলিশের একটি দল নইলাপাড়া মোড়ে অভিযান চালালে জঙ্গিরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে।এ সময় পুলিশের গুলিতে দুই জঙ্গি নিহত হন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন